সমপ্রতি মো: জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি ও মো: খালেদ মাহমুদ সরকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মতিঝিল টি এন্ড টি কলোনি সমাজ কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক রাম প্রসাদ, মহিলা সম্পাদিকা কৃষ্ণা সাহা, অর্থ সম্পাদক মো: আজিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো: শামসুজ্জামান। সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় এই সমিতি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
