মনোয়ারা খাতুন
সাপ্তাহিক পরিবর্তনের সম্পাদক (প্রকাশনা স্থগিত) ও প্রকাশক এবং ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান আনু মোহাম্মদ খান বাবলুর মা মনোয়ারা খাতুন (৭৯) মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
একেএম নুরুল আমিন খান
মরহুম আবদুল ওয়াহাব খান (স্পীকার, পাকিস্তান জাতীয় পরিষদ) এর তৃতীয় পুত্র, টিএন্ডটি বোর্ডের প্রাক্তন মেম্বার, এ.কে.এম. নুরুল আমিন খান, মঙ্গলবার ধানমন্ডিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ড. আলমগীর হোসেন
সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আলমগীর হোসেন (৪০) স্থানীয় সময় ১ ফেব্রুয়ারি ভার্জিনিয়ার ম্যারিল্যান্ডে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
মনির উদ্দিন খান
বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রেস সেক্রেটারী মনির উদ্দিন খান (৩৫) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী ও এক মেয়ে রেখে যান। নামাজে জানাযার পর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।
শামসুন নাহার
উপ-মহাদেশের প্রখ্যাত কথা-সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের স্ত্রী শামসুন নাহার (৭১) সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্বামী, তিন মেয়ে, এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাযা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
