লেনদেন বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:০১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।  বেড়েছে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসিই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। গতকাল ডিএসইতে ৬১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ২৮ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ  নেওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৪০টির। আর অপরিবর্তিত ছিল ৬৪টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৭ পয়েন্টে।

অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে  ৩০টির শেয়ার দর।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো সায়হাম টেক্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ইনটেক লিমিটেড, কেপিসিএল, স্কয়ার ফার্মা, ফার্মা এইড, ওয়েস্টার্ন মেরিন ও বার্জার পেইন্ট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো দেশ গার্মেন্ট, ওয়েস্টার্ন মেরিন, এম এল ডাইং, ফারইস্ট নিটিং, আরডি ফুড, রূপালী লাইফ, ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, এম্বি ফার্মা, স্টাইল ক্র্যাফট ও বার্জার পেইন্ট।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো আমান ফীড, বঙ্গজ লিমিটেড, ফ্যামিলি টেক্স, শাশা ডেনিমস, অ্যাপোলো ইস্পাত, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, ফু-ওয়াং সিরামিকস, সায়হাম টেক্স ও সিএনএ টেক্স।