সড়ক দুর্ঘটনায় মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা গ্রামের গনেশ বিশ্বাসের ছেলে লাল্টু বিশ্বাস (৩০) ও পবন বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৫) নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুর দুইটার দিকে তাদের দুইজনের লাশ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফরিদপুর যাওয়ার পথে মাগুরা-ফরিদপুর সড়কের মধুখালী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে চারজন ফরিদপুরে যাচ্ছিল।
নিহতদের স্বজনরা জানান, চারজন একটি মোটরসাইকেলে করে ফরিদপুর যাওয়ার পথে মধুখালীতে একটি ট্রাক মোটরসাইকেলকে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। চারজনকেই ফরিদুপর মেডেকেলে নেয়া হলে লাল্টু ও সুজন মারা যান এবং যুগল ও সুভাষ নামে দুইজন আহত অবস্থায় ফরিদুপর মেডিকেলে ভর্তি রয়েছে।
ইত্তেফাক/এএম
