ভালুকায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিত ওই শিশুটি উপজেলার পুরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও পুরুড়া গ্রামের এক ব্যক্তির কন্যা। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরুড়া গ্রামের ওই শিশু কন্যাকে পার্শ্ববর্তী বাড়ির সবুজ মিয়ার পুত্র রনি (১৭) ঘটনার দিন শনিবার সকালে খাবারের প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির একটি খালি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশুটিকে এই বলে হুমকি দেয় যে, এ ঘটনা কাউকে জানালে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ভয়ে ধর্ষিতা ঘটনাটি কাউকে না জানালেও, বুধবার ধর্ষিতার মা আনোয়ারা খাতুন মেয়ের গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝড়তে দেখে তার কাছে জানতে চাইলে সে বিষয়টি মাকে জানায়। পরে ধর্ষিত ওই শিশুটিকে চিকিত্সার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষণের ঘটনায় ধর্ষিতার সহপাঠী, স্কুল শিক্ষক ও এলাকাবাসী দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
