মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার দুর্ধর্ষ জলদস্যু সর্দার জাম্বু বাহিনীর প্রধান মোকাররম জাম্বুকে পুলিশ চকরিয়া থেকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার পৌরসভার কোরক বিদ্যাপীঠ সংলগ্ন এলাকা থেকে পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে এই বাহিনী বঙ্গোপসাগরে মাছ শিকারের ট্রলারে ডাকাতি করে আসছিল।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, জেলা ফিশিং বোট মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ২০ জন জলদস্যুর একটি তালিকা দেয়া হয়েছে। ওই তালিকায় মোকাররম জাম্বুর নাম ২ নম্বরে রয়েছে।
