জাতীয় যুব সংহতির পরিচিতি ও মতবিনিময় সভা ১৬ ফেব্রুয়ারি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৬
আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং বিশেষ অতিথি হিসেবে জেপি মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম উপস্থিত থাকবেন। সভায় যুব সংহতির সভাপতি এম. এ কাইয়ুম সভাপতিত্ব করবেন। সভায় জাতীয় যুব সংহতির নেতাদের উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। —প্রেস-বিজ্ঞপি