তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, '১৬ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এখন দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে'। শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার দমদমা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় রোটারী ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল এবং রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রাল এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।
পজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর- রশীদ, রোটারী ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রালের প্রেসিডেন্ট মুনীরুল আলম, রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রালের প্রেসিডেন্ট মীজানুর রহমান ভূঁইয়া, সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান।
আরও পড়ুন: ‘ফণী’র প্রভাবে উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা
এই কর্মসূভির আওতায় কর্ণিয়া বিশেষজ্ঞ ডা. জাহিদ হাসানের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম তিন হাজার নিবন্ধিত রোগীর ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করছে। চোখের ছানীসহ অপারেশনের রোগীদের পরবর্তীতে পরিবহনের সুবিধাসহ ঢাকায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলে আয়োজক ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
