খুলনায় ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে রক্ষা পেতে মসজিদে মসজিদে দোয়া

আপডেট : ০৩ মে ২০১৯, ১৭:২৬

ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য খুলনার মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মহান আল্লাহ তায়ালার কাছে এ দোয়া করেন মুসল্লিরা। মসজিদের ইমামগণ ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা এবং মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

খুলনা আলীয়া মাদ্রাসা মসজিদ, টাউন জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্সে, মতি মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদখুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি বিএল কলেজ জামে মসজিদসহ মহানগরী ও উপজেলা পর্যায়ের মসজিদগুলোতে ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে দেশবাসী  রক্ষার জন্য আল্লাহর সাহায্য কামনা করে মোনাজাত করা হয়।

আরো পড়ুন: দুর্যোগের সময় জনগণের পাশে থাকতে বিএনপির প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

এর আগে গত বৃহস্পতিবার লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের মাধ্যমে শুক্রবার বাদজুমা মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান।

ইত্তেফাক/এমআই