ইরানের তেল রপ্তানি আয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র প্রকল্প পরিচালনা করছে অনেকদিন ধরে চলে আসা দেশটির এমন সন্দেহে তেহরানের ওপর চাপ বাড়াতেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা একথা জানান। এছাড়া দেশটির গণমাধ্যম ও সাইবার পুলিশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঐ কর্মকর্তা জনান, এই নিষেধাজ্ঞার ফলে দেশটির তেল রপ্তানি কমে আসবে।
