এ্যাপোলো হসপিটালসের বাংলা ওয়েব সাইট

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
এ্যাপোলো হসপিটালস ঢাকা, রোগীদেরকে মাতৃভাষা বাংলায় তথ্য সেবা প্রদানের জন্য আগামী ১৯ ফ্রেব্রুয়ারি বাংলা ওয়েব সাইট চালু করতে যাচ্ছে। হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বাংলা ওয়েব সাইট চালুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ডা: শাগুফতা আনোয়ার বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে ১৯ ফেব্রুয়ারি আমরা বাংলা ওয়েব সাইট চালু করতে যাচ্ছি। অনেক রোগী আছেন যারা হাসপাতালের অনেক তথ্য বাংলায় দেখতে ও পড়তে চান। বাংলা ওয়েব সাইট চালুর ফলে এ্যাপোলো হাসপাতাল সাধারণ জনগণের আরো কাছে যাওয়ার সুযোগ পাবে। পাশাপাশি রোগীরা ইংরেজী ওয়েব সাইটও ব্যবহার করতে পারেন, যা ২০০৩ সালে চালু হয়েছে। এই ওয়েব সাইট চালুর ফলে হাসপাতালের নিয়মিত তথ্য, কনসালটেন্ট প্রোফাইল, অন লাইন অ্যাপয়েন্টমেন্ট, রোগ নির্ণয়ে ডায়াগনস্টিক সুবিধাসমূহ এবং হাসপাতালের অন্যান্য সকল তথ্য বাংলায় দেখা যাবে। ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাসপাতাল অডিটোরিয়ামে বাংলা ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট কথা সাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।-প্রেস বিজ্ঞপ্তি