গর্ভাবস্থায় ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এ সময় ওজন বাড়লে মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সাধারণত গর্ভাবস্থায় স্বাভাবিক ওজনের চেয়ে ১১ থেকে ১৫ কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি স্বাভাবিক ধরা হয়। তবে যাদের স্বাস্থ্য খারাপ বা মোটা নন তাদের গর্ভাবস্থায় সর্বোচ্চ ১৮ কেজি পর্যন্ত ওজন বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু নিয়ম-নীতি অনুসরণ করতে হবে যাতে মা ও গর্ভস্থ শিশু উভয়ই যথাযথ পুষ্টি পায়। এ সময় গর্ভবতী মহিলা বা গর্ভবতী মাকে পর্যাপ্ত পরিমাণ সুষম ও স্বাস্থ্যকর খাবার খেতে দিতে হবে। যেসব খাবারে অধিক ক্যালরি রয়েছে যেমন: চকলেট, আইসক্রিম, ফাস্টফুড পরিহার করা ভালো। প্রচুর পরিমাণ আশ জাতীয় খাবার, সবজি, মাছ ও চিকেন খেতে হবে। চিনি ও শর্করা জাতীয় খাবার কম খেতে হবে। কোন ধরনের ভাজা-পোড়া খাবার খাওয়া যাবে না। প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে। পাশাপাশি চিকিত্সকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আয়রন ও ভিটামিন সমৃদ্ধ খাবার আহার করা উচিত। মনে রাখতে হবে, গর্ভাবস্থায় মায়ের সুষম খাবারের উপর নির্ভর করে গর্ভস্থ শিশুর পুষ্টি ও গঠন।
