প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
গত মঙ্গলবার ইত্তেফাকের ১৩ নং পৃষ্ঠায় প্রকাশিত ‘শ্রীপুরের এএসপি স্ট্যান্ড রিলিজ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন শ্রীপুর মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে গাজীপুর জেলায় বদলি হয়েছেন। কিন্তু এখনও যোগদান করেননি। বর্তমানে তিনি শ্রীপুর মডেল থানাংেতই কর্মরত আছেন।