সেরা ব্লগ অনুসন্ধানের প্রতিযোগিতা ‘ববস’-এর মনোনয়ন গ্রহণ শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৬
সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘দ্য ববস’-এর নবম আসরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৬ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন জমা নেয়া শুরু হয়েছে? ৬ মার্চ মনোনয়ন গ্রহণ শেষ হবে। এজন্য ভিজিট করতে হবে www.thebobs.com/bengali এই ঠিকানায়। আয়োজকরা জানিয়েছেন, বিজয়ী নির্ধারণের নিয়মনীতি আগের মতোই থাকবে? ১৫ সদস্যের আন্তর্জাতিক জুরি ৬টি মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড বিজয়ী নির্ধারণ করবেন? পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে ভাষাভিত্তিক ২৮টি এবং ৬টি মিশ্র বিভাগে ‘ইউজার প্রাইজ’ বিজয়ী নির্ধারণ করবেন| আগামী ১৮ জুন জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে? - প্রেস বিজ্ঞপ্তি