ভবিষ্যত্

ফ্যাশন ডিজাইনে উচ্চতর শিক্ষা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪২
প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বস্ত্রশিল্পকে টিকে থাকতে হলে বস্ত্র প্রযুক্তিবিদের কোনো বিকল্প নেই। এনআইএফটি শিল্পখাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মানসম্পন্ন শিক্ষা ও উন্নততর ব্যবস্থাপনা কৌশল অর্জনকারী ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট গড়ে তুলবে। এনআইএফটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় মূল্যবান অবদান রাখবে এটি সবার প্রত্যাশা। এমবিএ হচ্ছে আন্তর্জাতিকভাবে পরিচালিত সারাবিশ্বব্যাপী একটি আধুনিক শিক্ষা প্রোগ্রাম। প্রফেশনাল এমবিএ-তে ১ম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, ২য় বছরে ব্যবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিটের মধ্যে যেসকল বিষয়সমূহ পড়ানো হয় তা হলো—তন্ত্র থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়কে রং, ছাপা ও ধৌতকরণের পর দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক ডিজাইন ও রুচিসম্মত পোশাক তৈরি করে মুনাফা অর্জন করা এলিমেন্টস অব ডিজাইন, ফ্যাশন মেটারিয়ালস ফর ক্লথিং, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস প্যাটার্ন মেকিং, কাট অ্যান্ড সু নিটওয়্যার ইত্যাদি। এ বিষয়ে আরো জানতে যোগাযোগ করতে পারেন :১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা। মাসে ১ সেমিস্টার করে মোট ৪ সেমিস্টার, ২ বছরেই কোর্স সমাপ্ত করা হয়। এসএসসি বা এইচএসসি ও ডিগ্রি বা অনার্স পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। যে সকল ছাত্রছাত্রী নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকবে এবং পরীক্ষায় কৃতকার্য হবে, তাদেরকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে। এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫ থাকতে হবে। যেসকল ছাত্রছাত্রীর ফলাফল ভালো, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যোগাযোগ : ০১৯৭১০০৯৯৯৯, ০২ ৮১৮৯৬৩৭-৮। এরমধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি একটি। আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকাল্টি, উন্নত পরিচালনা পর্ষদসহ সব সুবিধা রয়েছে এনআইএফটিতে। এজন্যে এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীদের চাকরির বাজারে চাহিদা রয়েছে সর্বাধিক। নিয়োগ বিজ্ঞাপনেও প্রতিষ্ঠানটির নাম উল্লেখ থাকে। এখানে প্রত্যেক শিক্ষকই অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ, যারা সার্বক্ষণিক শিক্ষা কার্যক্রম মনিটরিং করেন। এখানে শিক্ষার জন্যে রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন ফ্যাশন ডিজাইন টেকনোলজি, এমবিএ ইন ফ্যাশন মার্চেন্ডাইজিং ডিগ্রি প্রদান করছে। চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন শিফট ব্যবস্থা।