ফিচার

ইউনাইটেড কলেজ অব এভিয়েশনে ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৩
আজকের প্রজন্ম আগামীর দেশ পরিচালক। আর সমাজ, দেশ পরিচালনায় যুক্তিসঙ্গত বিষয়ের সম্পৃক্ততাই সবার কাম্য। যে কারণে শিক্ষাজীবন থেকেই স্টুডেন্টরা যুক্তি-তর্কের মাধ্যমে জ্ঞান চর্চা শুরু করে। এই লক্ষ্যে যুক্তির সাথে আগামীর পথে করব আকাশ জয়—এই প্রত্যয় নিয়ে সম্প্রতি ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা শুরু করল ইউসিএ ডিবেটিং সোসাইটির কার্যক্রম। দশজন তরুণ শিক্ষার্থী মিলে এই সংগঠন শুরু করলেও ক্রমে এর সদস্য সংখ্যা বেড়ে চলেছে। শুরুতে এর সঙ্গে ছিলেন পরিচালনায় সভাপতি আশিকুর রহমান, সেক্রেটারি শুভ কর্মকার, সমন্বয়কারী আরিফুল ইসলাম, মডারেটর মাহাদুল হাসান, আফরোজা বেগম রোজী। ইউসিএ ডিবেটিং সোসাইটির উদ্বোধন করেন কলেজের নির্বাহী পরিচালক মোহাম্মাদ আলী। এই সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে ডিবেটিং প্রতিযোগিতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বাস্তবভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ড, তর্কের সাথে আধুনিক সমাজ গঠনের বিভিন্ন ধারা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করা। ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের শিক্ষা ক্ষেত্রে অনুমোদন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, কালিফোর্নিয়া ইউনিভার্সিটি এফসিই, ইবিএস ইউনিভার্সিটি-জার্মানি, টিসাইড ইউনিভার্সিটি-ইউকে, সেন্যাং অ্যারোস্পেস ইউনিভার্সিটি-চীন, এডেক্সেল-ইংল্যান্ড, অস্ট্রেলিয়ান উইং একাডেমি, বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রভৃতি থেকে। এ ছাড়া রিজেন্ট এয়ারওয়েজের সাথে এদের রয়েছে ওজিটি চুক্তি। অন্যদিকে এটি বংলাদেশের একমাত্র অ্যাভিয়েশনের উপর বিশ্ববিদ্যালয় কলেজ যাদের রয়েছে নিজস্ব ক্যাম্পাস। এ ছাড়া এদের রয়েছে ধানমন্ডি উত্তরা প্রভৃতি এলাকায় একাধিক ক্যাম্পাস। ওমর সুলতান ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাভিয়েশন খাতে আন্তর্জাতিক মানের পেশাদার তৈরির লক্ষ্যে এ দেশে অ্যাভিয়েশন খাতে বেশকিছু কোর্সের উপর ডিগ্রি প্রদান করছে, যার অন্যতম হচ্ছে বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, বিবিএ ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইচএনডি ইন বিজনেস, এইচএনডি ইন ট্রাভেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্ট, এয়ারহোস্টেজ ক্যাবিন ক্রু, ই-টিকেটিং, পাইলটিং, ফ্লাইট অফিসার’স লাইসেন্স, EASA part 66, LWTR প্রভৃতি অন্যতম। এসব কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :প্রধান ক্যাম্পাস, প্লট ১৬, রোড-৪, সেক্টর-৩ উত্তরা, ঢাকা। অন্যদিকে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করতে সময় লাগে চার বছর এবং এইচএসসি বা এ-লেভেল সম্পন্নকারীরা এই কোর্স করতে পারবে। এ বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন এই নম্বরে ০১৭৪৯৩০৬০৯০, ০১৬৭৭৩০৬০৩২। আমাদের দেশে এখনও বিমান নিয়ে সাধারণত কোনো বিবিএ কোর্স প্রতিষ্ঠা পায়নি সেখানে এ ধরনের কোর্স শিক্ষার্থীদের জন্য নতুনই বলা যায়। এদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার শিক্ষকমণ্ডলী, নিজস্ব ক্যাম্পাস, ল্যাব, ওয়ার্কশপ এবং জব প্লেসমেন্টের সুযোগ। তাই যে কেউ এই কোর্স করে গড়ে নিতে পারেন একটি উন্নত ক্যারিয়ার।