রেড কার্পেট

ক্যাথেরিন জেটা জোন্স

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৬
ওয়েলসে জন্মগ্রহণকারী ব্রিটিশ অভিনেত্রী ক্যাথরিন জেটা জোন্সের উত্থানটা বিস্ময়কর। জন্ম ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর। নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ছিলেন নিতান্তই সাধারণ। বাবা ডে জোন্স চাকরি করতেন ওয়েস্ট গ্র্যামারগনের একটা ক্যান্ডি ফ্যাক্টরিতে। মা পেট জোন্স ছিলেন অসুস্থ। দুই ভাই এক বোনের অভাবী পরিবারের প্রয়োজন মেটাতে ক্যাথরিন স্টেজে নাচগানের শো করে বেড়াতেন। স্মিথ বার্নাট নামের এক প্রযোজক তাকে সুযোগ করে দেন টিভি কমেডি শোতে অভিনয়ের। জেটা জোন্স বাজিমাতটা করলেন সেখানেই। ১৯৯৮ সালে ‘দ্য মাস্ক অব হিরো’ ছবির নায়িকা হয়ে তিনি হলিউডে পা রাখেন। অ্যাকশন ছবি ‘ইনট্র্যাপমেন্ট’ আর কমেডি ছবি ‘আমেরিকান সুইটহার্ট’ তাকে তারকা খ্যাতি এনে দেয়। সম্প্রতি তিনি অ্যালেন হিউজ পরিচালিত ‘ব্রোকেন সিটি’ নামের একটি ছবিতে অভিনয় করে উঠে এসেছেন আলোচনার শীর্ষে। ব্রোকেন সিটি’তে জিটা জোন্সকে দেখা যাবে নিউ ইয়র্কের মেয়রের স্ত্রী হিসেবে। ছবিটিতে মেয়রের চরিত্রে অভিনয় করছেন আরেক অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো। আরও জানতে ভিজিট করুন : www.catherine-online.org/ সাইটে।