গেম কর্নার

ব্যাটম্যান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৭
মুভির পাশাপাশি কমিক বই, কার্টুন চরিত্রের সুবাদে আলোচিত ব্যাটম্যান নামটি সারাবিশ্বেই বেশ সুপরিচিত। এবারে আমাদের সামনে এসেছে, ব্যাটম্যানের গেম আর্কহ্যাম সিটি। গেমটির ডেভেলপার রকস্টেডি স্টুডিও এবং রিলিজ পেয়েছে ওয়্যারনার ব্রুস ইন্টারঅ্যাক্টটিভ এন্টারটেইনমেন্টের ব্যানারে। গেমটি আইজিএন র্যাঙ্কিং কনটেন্টে ৯.৫ স্কোর করেছে। সিনেমাটিক ক্রিয়েশনের গেমটিতে রয়েছে বেশ দারুণ কয়েকটি চরিত্র। গেমটির মূল চরিত্রে ব্যাটম্যান। আরও রয়েছে ক্যাটওম্যান, টু-ফেইস, হার্লে কুইন, ভিক্টর জিয়াস, ক্যালেন্ডার ম্যান, দ্য জোকার, দ্য রিডলার, মি ফ্রিজ, টিম ড্রেকের মতো চরিত্রগুলো। গেমাররা এর বেশিরভাগ চরিত্রকেই কমিকের বইয়ে খুঁজে পাবেন। ভার্সনটিতে কেভিন কোনরয় এবং মার্ক হেমিল যথাক্রমে ব্যাটম্যান এবং জোকারের ভূমিকায় এসেছেন। দারুণ থ্রিডি অ্যাকশনসমৃদ্ধ গেমটির পটভূমি বেশ ভালো। ভার্সনটিতে গেমাররা ২০০৯ সালে রিলিজকৃত ব্যাটম্যান : আর্কহ্যাম অ্যাসিলেম ভার্সনের গোথামের অসহনীয় কার্যকলাপের থেকে নতুনত্ব দেখতে পারবেন। এখানে গেমারকে সর্বক্ষেত্রেই রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.gamespot.com/batman-arkham-city/ সাইটটি।