বাংলা ভাষায় বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে দারুণ কিছু শেখা যায়। কম্পিউটার বিজ্ঞান শিক্ষার বিকাশ ও প্রসারের লক্ষ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে যন্ত্রগণক নামের একটি ওয়েবসাইট। ইতোমধ্যে কম্পিউটার নিরাপত্তা ১০১ নামে একটি কোর্স শুরু হয়েছে। এ ছাড়া এ কোর্সের আওতায় ৩টি লেকচার দেওয়া হয়েছে, প্রতিটি কুইজে প্রায় ৩০০ জন করে অংশ নেওয়ার ব্যবস্থা রয়েছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলা ভাষায় কম্পিউটার বিজ্ঞানের শিক্ষাকে সহজবোধ্যভাবে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়াই এ সাইটের মূল উদ্দেশ্য। এতে করে শিক্ষার্থীরা সহজে অনেক কিছু শিখতে পারবে। সাইটের আরও নানা তথ্য জানতে যোগ দেওয়া যাবে এর ফেসবুক ফ্যান পেইজে :face book. com /jontrogonok
