ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের চিন্তার কোনো শেষ নেই। সবাই চায় এমন বিষয়ে পড়াশোনা করতে যা এই বর্তমান প্রেক্ষাপটে চাকরির নিশ্চয়তা দেবে। যুগোপযোগী ক্যারিয়ার গড়তে এমনই একটি বিষয় হলো নটিক্যাল সায়েন্স।
যারা সমুদ্র ভালোবাসেন ও নাবিক হতে চান তারা নটিক্যাল সায়েন্স বিষয়ে পড়াশোনা করতে পারেন। আবার যারা উন্নত ক্যারিয়ার গড়তে চান তারাও পড়াশোনার বিষয় হিসেবে নটিক্যাল সায়েন্স বেছে নিতে পারেন। মূলত নাবিক হতে হলে এই বিষয় নিয়েই পড়াশোনা করতে হয়।
একজন নাবিকের জাহাজ পরিচালনা বিষয়ক সামগ্রিক জ্ঞান থাকা জরুরি। তার জানা থাকা চাই যেখানে জাহাজটি যাবে সেখানকার ল্যান্ড সায়েন্স, চ্যানেল, জলের গভীরতা, আলোর সুবিধা সর্ম্পকে যাবতীয় তথ্যাদি। এর পাশাপাশি গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাকে। তা ছাড়া ফায়ার ফাইনিং, লাইফ সেভিং ইত্যাদি বিষয়েও তাকে ট্রেনিং দেওয়া হয়। এ ছাড়াও এনভায়রমেন্ট প্রোটেকশনের বিষয়াদি সম্পর্কেও ওয়াকিবহাল হতে হয় তাকে। আবার আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক নৌ-আইনও তাকে জানতে হয়। মূলত জাহাজের সার্বিক সুরক্ষা নিশ্চিত করাই হলো নাবিকের কাজ। তাই নটিক্যাল সায়েন্সে এ বিষয়গুলোই পড়ানো হয়। এ বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন এই নম্বরে—০১৮৪১১৬১১৬১, ০১৭৩১০০৬৯৮৯।
চাকরির ক্ষেত্র :নটিক্যাল সায়েন্সে পড়াশোনা সম্পন্ন করে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদস্য দেশি-বিদেশি বিভিন্ন শিপিং কোম্পানিতে। তা ছাড়া ডেক অফিসার, শিপিং এজেন্ট, শিপিং ইন্সপেক্টর, মেরিন ইনস্যুরেন্স অ্যাডজাস্টের কিংবা ম্যানেজার হিসেবেও চাকরির সুযোগ রয়েছে। আমাদের দেশেও মার্চেন্ট নেভি অফিসারদের বিপুল চাহিদা রয়েছে। সুতরাং নটিক্যাল সায়েন্সে ভালো ফলাফল করতে পারলে চাকরির কোনো অভাব হবে না।
ভর্তির যোগ্যতা :নটিক্যাল সায়েন্সে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে গণিত ও পদার্থ বিজ্ঞানে আলাদাভাবে ৩.৫ ও ইংরেজিতে ৩.০ থাকতে হবে অথবা আইইএলটিএস গড় স্কোর হতে হবে ৫.৫। উল্লেখ্য, ওয়েস্টার্ন মেরিন একাডেমি উভয় পরীক্ষায় জিপিও গোল্ডেন ৫ প্রাপ্তদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। যোগাযোগ :ওয়েস্টার্ন মেরিন একাডেমি, রূপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
