জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ১ মে (বুধবার) দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন-২০১৯ সিলেট বিভাগীয় প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
জিস্ট ইনোভেশন ও লিডারশিপ সেন্টারের আয়োজনে প্রথম রাউন্ডে সিলেট বিভাগের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২‘শ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের উন্নয়ন এবং ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি পাবে। এটি পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে এবং বছর শেষে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শিক্ষা অলিম্পিয়াডে যোগদানের জন্য আটজন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে।
জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব কুমার দেব প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জিস্ট সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, বলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন, স্টারলাইট একাডেমির প্রিন্সিপাল মো. আনোয়ার আলী, খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল আহমদ, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ উদ্দিন, জালালাবাদ ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাহেদ আহমদ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিরুল ইসলাম, সাউথ ওয়েস্ট স্কুল এন্ড কলেজের প্রভাষক ওবায়দুল হক আশরাফ, গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা আদিবা বিনতে ইসরাইল, বলদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা আক্তার উর্মি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ নেওয়াজ আহমদ।
