বানারীপাড়ায় ইভটিজিং বিষয়ক আলোচনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৮
বানারীপাড়ায় ‘সন্ত্রাস, মাদক ও ইভটিজিং’ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাভা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি মেছবা উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল, ইউপি সদস্য মামুন মল্লিক, ম্যানেজিং কমিটির সদস্য মোশারেফ হোসেন প্রমুখ।