ঠাকুরগাঁও গ্রামীণ উচ্চ বিদ্যালয়গুলোতে শনি ও রবিবার ২ দিনব্যাপী যুব শিক্ষার্থী ক্যাম্পেইন-২০১৩ অনুষ্ঠিত হয়। স্টেপস স্টুয়ার্ডস ডেভলপমেন্টস ও ঠাকুরগাঁও এনজিও সেলের সহযোগিতায় সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস)-এর উদ্যোগে কচুবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে শিক্ষার্থী মেলা, স্কুল কুইজ প্রতিযোগিতা, স্কুলভিত্তিক কালচারাল শো, যুব শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ।
