নারীর মানবাধিকার সুরক্ষা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে গতকাল মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী যুব-শিক্ষার্থী জ্ঞান উত্সব মেলা অনুষ্ঠিত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংগঠন সিডিআই পিরোজপুরের উদ্যোগে স্থানীয় এস.বি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সম্মুখ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন ফারুকের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, মহিলা পরিষদ সম্পাদিকা সুনন্দা সমদ্দার, সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু, সিডিআই নেটওয়ার্ক সভাপতি জিয়াউল আহসান, শিক্ষক গৌতম কুমার দাস প্রমুখ। এ জ্ঞান উত্সব মেলায় যৌন হয়রানি বন্ধ, নারী-পুরুষের সমতা ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
