একাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ০৩ মে ২০১৯, ১৯:২২

মো. কবির হোসেন সুজন, সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা

প্রিয় একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, আজ  তোমাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনি প্রশ্ন এবং তার উত্তর দেয়া হলো।

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।

দেশের পশ্চাত্পদ এলাকায়  রাহুলের জন্ম। রাহুল গ্রাজুয়েশন শেষ করে চাকুরী না পেয়ে  বাবার রেখে যাওয়া জমি চাষাবাদ করার সিদ্ধান্ত নিল। সব্জী চাষ করে সে এখন আদর্শ কৃষখ। তবে হরতাল অবরোধের কারণে সব্জী সরবরাহে খুবই অসুবিধা হয় এবং দামও খুব কমে যাওয়ায়  সে খুব দুশ্চিন্তায় পড়ে।

২৩। উদ্দীপকে রাহুলের সব্জী চাষের সফলতা কোন পরিবেশের প্রভাব বেশি কাজ করছে?

ক) প্রাকৃতিক                খ) অর্থনৈতিক  

গ) সামাজিক                      ঘ) প্রযুক্তিগত

২৪। উদ্দীপকে সব্জীর দাম কমে যাবার পেছনে কারণ হলো-

i. রাজনৈতিক পরিবেশের  প্রভাব  

ii. অর্থনৈতিক পরিবেশের প্রভাব   

iii. সামাজিক পরিবেশের প্রভাব

কোনটি সঠিক?            

ক)  i                      খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। সামাজিক ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো-

.i দারিদ্র দূরীকরণ  ii.  মুনাফা অর্জন নয়  iii.  লভ্যাংশ প্রাপ্তি নয়

কোনটি সঠিক?

ক)  i ও ii                  খ) i ও iii                   

গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

২৬। মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?

 ক) প্রাকৃতিক     খ) অর্থনৈতিক    

গ) সামাজিক      ঘ) রাজনৈতিক

২৭। সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি?     ক) ৭ টি  খ) ৬ টি  গ) ৫টি  ঘ) ৪ টি

২৮। সামাজিক ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো- i. সামাজিক কল্যাণ             ii.   জনসেবা 

iii.  সমাজসেবা

কোনটি সঠিক?

ক)  i ও ii   খ) i ও iii  

গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।

ঈশ্বরদীর আখ বেশ জনপ্রিয়। এই আখ থেকে চিনি উত্পাদন করা হয়। তবে এই সব আখ কলে মোটামুটি ভালো অর্থ বিনিয়োগ করতে হয়। তবে মুনাফাও সেই অনুপাতে হয়ে থাকে।

২৯। উদ্দীপকে উত্পাদনে কোন পরিবেশের কথা বলা হয়েছে? 

ক) প্রাকৃতিক                      খ) অর্থনৈতিক

গ) রাজনৈতিক             ঘ) ধর্মীয়

৩০। উদ্দীপকে পরিবেশের অন্তর্ভূক্ত হলো-

i.  ভূ-প্রকৃতি   ii.   মৃত্তিকা  iii   অর্থ বিনিয়োগ

কোনটি সঠিক?

ক)  i ও ii                         খ) i ও iii

গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

 

উত্তর:২৩ ক, ২৪ ক, ২৫ ঘ, ২৬ খ, ২৭ ক, ২৮ ঘ, ২৯ ক, ৩০ ক.