কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক ৪

আপডেট : ০৩ মে ২০১৯, ২০:২৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে সদর উপজেলার চৌদ্দশত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা-নয়াপাড়া গ্রামের দুলাল (৩২), পশ্চিম তারাপাশা গ্রামের মাজহারুল ইসলাম জুমন (৩০), কটিয়াদী উপজেলার দাসেরগাঁও গ্রামের শাহানা আক্তার(২৮) ও একই উপজেলার আচমিতা গ্রামের মদিনা বেগম(৩৫)।

আরো পড়ুন: হাজীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

র‌্যাব-১৪ সিপিস-২ ক্যাম্পের উপ-পরিচালক এম শোভন খান জানান, আটককৃতদের নিকট থেকে ২৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮৫৫০ টাকা এবং ৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/বিএএফ