আমতলী উপজেলার শাখারিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে ধান ভাঙ্গতে গিয়ে মেশিনের ফিতায় কাপড় জড়িয়ে ময়ূরী (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের স্বামী আইয়ূব আলী জানান, রাত ৯টার দিকে নিজের বাড়ির মেশিনে ধান ভাঙ্গতে গিয়ে ময়ূরী বেগমের পরণের কাপড় আকস্মিকভাবে মেশিনের ফিতার সাথে জড়িয়ে গেলে মাথায় প্রচণ্ড আঘাত পান। মুমূর্ষু অবস্থায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন।
