ধর্ষণ মামলা তুলে না নিলে স্কুলছাত্রীকে এসিড মারার হুমকি

আপডেট : ০৩ মে ২০১৯, ১৯:৫৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৬) গণধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শিক্ষক সমিতি। শুক্রবার সকালে সমিতির কার্যালয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মামলা তুলে না নিলে ভুক্তভোগী স্কুলছাত্রীকে এসিড মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 
 

 

সংবাদ সম্মেলনে মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৩০ নভেম্বর দুপুরে মিরুখালী স্কুল এন্ড কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে পূর্ব পরিচিত স্থানীয় বখাটে সাইফুল, নাজমুল, শাওন এবং ইসমাইল একটি ঘরে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের অশ্লীল চিত্র মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ওই ছাত্রীকে ভিডিও চিত্র মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পুনরায় ধর্ষণের চেষ্টা চালায়। এতে স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গত ১মার্চ চারজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার ৪ নম্বর এজাহার নামীয় আসামি ইসমাইল জোমাদ্দারকে (২০) গ্রেফতার করলেও বাকি প্রধান আসামিসহ তিনজন পলাতক রয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিরা বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন চাপ সৃস্টি করছে। অবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

 
 

 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ওই স্কুল ছাত্রীর মা ও মামলার বাদী অভিযোগ করেন, গ্রেফতারকৃত অভিযুক্ত ইসমাইলের বাবা এমাদুল খলিফা ও এ মামলার আসমি নাজমুল মামলা তুলে না নিলে তার ময়েকে এসিড মারার হুমকি দেয়।
 
ইত্তেফাক/এমআই