নেত্রকোনার মোহনগঞ্জ হাওর এলাকা থেকে নির্যাতনের শিকার জাত পরিচয়বিহীন তরুণী ৮ দিন পর গত বৃহস্পতিবার ঢাকা কমপোর্ট হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অজ্ঞাত পরিচয় এই তরুণীর লাশ গত বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদিকে এই অজ্ঞাত মেয়েটির পরিচয় জানার জন্য মহিলা পরিষদ তার লাশের ছবি দিয়ে নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে। গত দুদিনেও এই লাশের কেউ খোঁজ-খবর নেয়নি। কেউ কেউ বলছেন, এই তরুণীটিকে নেত্রকোনা জেলার বাইরে থেকে এনে নির্যাতন করা হয়েছে বলেই এই এলাকার কেউ তার পরিচয় দিতে পারছে না অথবা পুলিশের ভয়ে পরিচয় গোপন রাখছে।
