কালকিনিতে ১৪৪ ধারা জারি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২০
কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে ছাত্রদল সম্মেলন ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আলীনগর ও এনায়েতনগর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ওই স্থানে শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার সভা, সমাবেশ বা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় সম্মেলন স্থগিত করে উপজেলা ছাত্রদল সাংবাদিক সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সামচুন নুর জানান, ‘শুক্রবার সকালে স্থানীয় ছাত্রদলের উদ্যোগে সম্মেলন ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সমাবেশ ডাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।