২০১৩ সালে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিঃ-এর গণ-গ্রামীণ বীমার রজত জয়ন্তী উদ্যাপন করা হচ্ছে। ইউনিট পর্যায়ে রজত জয়ন্তী উদ্যাপনের অংশ হিসাবে সম্প্রতি রোহিতপুর ইউনিটে কেক কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ জালালুল আজিম। অনুষ্ঠানে আনোয়ারুল হক, এসইভিপি, ইমাদুদ্দীন আহেমদ প্রিন্স, জেএসভিপি, গণ-গ্রামীণ বীমা ও স্থানীয় উপজেলা চেয়ারম্যানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
