কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি সমগ্র বাঙ্গালি জাতির দাবি। একাত্তরের ঘৃণ্য যুদ্ধাপরাধীদের ফাঁসি না হলে ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে না, জাতিও কলঙ্কমুক্ত হবে না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এম.এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জোটের অন্যতম নেতা কবি রবীন্দ্র গোপ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জিএম আতিক, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি হুমায়ুন কবির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার লাবু, বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এনামূল হক এনাম, একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী নির্মূল সংসদের সাধারণ সম্পাদিকা জুলেখা হক মৃধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফয়েজউল্লাহ ফয়েজ, মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি লায়ন একেএম আজম খান, সাধারণ সম্পাদক রুহুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, অভিনেত্রী পারুল আক্তার লোপা, মোঃ শাহীন, মুক্তিযোদ্ধা শাহ জামাল তোতাসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
