বিশ্বনাথে জাতীয় যুব সংহতির কর্মী সভা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
সিলেটের বিশ্বনাথে শুক্রবার রাতে জাতীয় যুব সংহতির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব সংহতির সভাপতি এস.এম.শামিম আহমদের সভাপতিত্বে ও হেলাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি নওয়াব আলী, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।