রাজবাড়ীতে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরি!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামে গত ৬ ফেব্রুয়ারি রাতে ২টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। অজ্ঞাতনামা চোরেরা কবর দুটি থেকে মাটি খুঁড়ে কঙ্কাল দুটি চুরি করে নিয়ে যায়।