হাওর এলাকায় নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১২
‘হাওর এলাকার একমাত্র বোরো ফসল রক্ষা বাঁধ নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ শেষ করতে হবে। প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধ নির্মাণে টাস্কফোর্স গঠন এবং নদী খনন করে নাব্যতা বজায় রাখা ও পানির প্রবাহ বৃদ্ধি করতে হবে। শনিবার হাইকোর্টের সামনে ‘পরিবেশ রক্ষা সোসাইটি’ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। সোসাইটির আহ্বায়ক বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিবিদ ড. নিয়াজ পাশা, সাংবাদিক রাজেন্দ্র দেবনাথ মন্টু, ভাটিবাংলা পরিষদের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, ছাত্রনেতা আক্তার হোসেন প্রমুখ।