শিবামনির সেলফিতে তাপস- কৈলাশ

আপডেট : ০৩ মে ২০১৯, ২০:৩৪

এদেশের মিউজিক ইন্ডাস্ট্রির আদল বদলে ফেলেছে গানবাংলা তাদের নিজেস্ব অনুষ্ঠান উইন্ড অব চেঞ্জের মাধ্যমে। বিশ্বসেরা মিউজিশিয়ানরা এক মঞ্চে এসে এদেশের গানগুলো নিয়ে আবারো নতুন আঙ্গিকে দর্শক-শ্রোতার কাছে উপস্থাপন করছেন। কৌশিক হোসেন তাপসের হাত ধরে বাংলা গানের এই ধারাবদলে এখন তাই বিশ্বের বিখ্যাত মিউজিশিয়ানরা প্রতিনিয়ত আগ্রহী হচ্ছেন এই প্লাটফর্মে পারফর্ম করার।

শুধু উপমহাদেশের রেকর্ডেই নয়, সারাবিশ্বে এক মঞ্চে এত গুণী ও এত বৈচিত্র্যপূর্ণ মিউজিশিয়ানদের এমন ফিউশন এর আগে কখনো পারফর্ম করতে দেখা যায়নি। তাই এক অদ্ভুত জাদুমুগ্ধতা চলে যেন মঞ্চজুড়ে। 

এবারের গানবাংলার উইন্ড অব চেঞ্জের নতুন সিজনে অংশ নিচ্ছেন বলিউডের দুই হার্টথ্রুব কণ্ঠশিল্পী। কৈলাশ খের ও পাপন। দু’জনকেই এবারে ফিচার করছেন কৌশিক হোসেন তাপস। আর সাথে নান্দনিক সেট ডিজাইন ও প্রডাকশন ডিজাইন করছেন দেশের প্রখ্যাত নারী উদ্যোক্তা ফারজানা মুন্নী। ছবিতে প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব শিবামনির সেলফিতে দুই সুরের জাদুকর কৌশিক হোসেন তাপস ও কৈলাশ খের।