বর্তমানে দেশে অঘোষিত বাকশালী শাসন চলছে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, দুর্নীতি ও অদক্ষতার কারণে বাংলাদেশ কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে গণতন্ত্র ও আইনের শাসনের পরিবর্তে অঘোষিত বাকশালি শাসন চলছে। বর্তমান সংকট থেকে উত্তরণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই।’ গতকাল শনিবার কুমিল্লার হোমনা হাসপাতাল রোডে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সেক্রেটারি ছানাউল্লাহ সরকার প্রমুখ।