গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৭
দ্রুত গতিতে ছুটতে থাকা কোনো গাড়িকে চট করে ব্রেকের সাহায্যে থামিয়ে দেওয়াটা চাট্টিখানি কথা নয়। তার উপর এই কাজটি যদি করতে হয় বরফ বা তুষার আচ্ছাদিত কোনো রাস্তায় তাহলে সেটা আরও বিপজ্জনক রূপ নেয়। তবে টায়ার নিয়েই যাদের ব্যবসা তারা সব সময়ই এই প্রতিবন্ধকতাটি দূর করতে নিত্য নতুন প্রযুক্তির টায়ার উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এমনই এক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি বরফের মাঝে সবচেয়ে কার্যকর ব্রেক করার রেকর্ডটি গড়ল জার্মানির টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফালডা রেইফেনের বানানো একটি টায়ার। প্রতিষ্ঠানটির উত্পাদিত ক্রিস্টাল কন্ট্রোল এইচপি টায়ারের সাহায্যে কানাডার ইউকনের হোয়াইটহর্সে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় জমাট বাধা একটি লেকে সবচেয়ে কার্যকর এই রেকর্ডটি তৈরি হয় একটি সুবারু ইমপ্রেজা গাড়ির সাহায্যে যেটিকে ৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি থেকে একদম থামিয়ে ফেলা সম্ভব হয় মাত্র ৪৮.১৩২ মিটারের মধ্যে। উল্লে¬খ্য, এর আগে এই রেকর্ডটি ছিল ৫৬.৬ মিটারের।