কালকিনিতে বালিগ্রাম ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের পাথরিয়ারপাড় নামক স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ১৯টি গ্রামে প্রায় ২০ হাজার লোকের বসবাস। বর্তমান ইউপি চেয়ারম্যান মতিন মোল্লা নিজের স্বার্থে এলাকার কাউকে না জানিয়ে এ ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেন। এ খবর এলাকার মানুষের কাছে পৌঁছালে মতিন মোল্লার বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করে। এতে বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আঃ খালেক বেপারী, বালিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইদ্রিস হাওলাদার, বালিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহআলম মাতুব্বর, বালিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি হান্নান হাওলাদার ও গিয়াসউদ্দিন হাওলাদার প্রমুখ।