সাংবাদিকদের আজ মহাসমাবেশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডের বছর পূর্তি উপলক্ষে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, ডিইউজে সভাপতি ওমর ফারুক ও আবদুস শহীদ, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ও বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান গতকাল এক যৌথ বিবৃতিতে মহাসমাবেশে যোগ দেয়ার জন্য দেশের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।