কাশিয়ানী ছাত্রদল সভাপতি হেরোইনসহ গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সভাপতি ও তার সহযোগীকে ৬৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। হেরোইন পাচার কাজে ব্যবহূত একটি মোটর সাইকেল পুলিশ আটক করে। শুক্রবার রাতে কালনা ফেরীঘাট থেকে লোহাগড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদ্রক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কাশিয়ানী ছাত্রদল সভাপতি ও কাশিয়ানী সদরের কোবাদ হোসেনের ছেলে আরিফুল ইসলাম পাভেল এবং তার সহযোগী কাশিয়ানী উপজেলার রাহুথইড় গ্রামের গনপতি ঘোষের ছেলে কমলেশ ঘোষ। লোহাগড়া থানার এস.আই. নয়ন পাটোয়ারী জানান, যশোর থেকে মোটর সাইকেলে করে হেরোইন নিয়ে পাভেল ও কমলেশ গোপালগঞ্জে যাচ্ছিল। কালনা ফেরীঘাটে তাদের তল্লাশি করে ৭ লাখ টাকা মূল্যের ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।