মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামীকাল মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। ভাষণে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তার সরকারের পরিকল্পনা পেশ করতে পারেন। খবর রয়টার্সের।
শনিবার দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ওবামা তার ভাষণে অবকাঠামো খাত, উত্পাদনখাত, জ্বালানি সম্পদ ও শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর আহবান জানাতে পারেন। তিনি মধ্যবিত্তদের দুঃখ-দুর্দশা, ঋণ সংকট কাটানো, অভিবাসন নীতি ও অস্ত্র নিয়ন্ত্রণ সম্পর্কে গুরুত্বারোপ করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষক রুই তেইক্সিরা বলেন, ওবামার দ্বিতীয় মেয়াদের সাফল্য নির্ভর করছে তিনি অর্থনীতিকে কতটুকু গতিশীল করতে পারেন তার ওপর। গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যোট দলীয় সদস্যদের এসব বিষয়ে জানিয়েছেন।
