রেসিপি

খাবারেও ভালোবাসা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫১
ভালোবাসার দিনে প্রিয়জনকে চমকে দিতে আর নিজের মাঝে লুকানো ভালোবাসার স্পর্শটুকু বুঝিয়ে দিতে আমরা কত কী না ভাবি! কিন্তু কেমন হয় যদি এই ভাবনাগুলোকে ডাইনিংয়ে সাজাতে একটু রসুই ঘরের সাহায্য নেওয়া যায়। ভালোবাসার দিনে প্রিয়জনের জন্য একটু ভালোবাসার ছোঁয়া জানাতে মজার কিছু রেসিপি নিয়ে এ সপ্তাহের রেসিপি। রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা রে ড হা র্ট কে ক উপকরণ :ডিম ৪টা, চিনি ১/২ কাপ, বেকিং পাউডার ৩/৪ চা চামচ, কোকো পাউডার ৩ টেবিল চামচ, চকলেট ১ প্যাকেট, কেরামেল সিরাপ ১/২ কাপ, কফি ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ, চকলেট কালার ১/২ চা চামচ, হুইপড ক্রিম ২ প্যাকেট, লিকুইড দুধ ১ কাপ (ঠাণ্ডা), ময়দা ৩/৪ কাপ। প্রণালি :ময়দা, কোকো, কফি এবং বেকিং পাউডার একত্রে ঢেলে নিতে হবে। মাখন ও চকলেট ওভেনে গুলিয়ে নিতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে চিনি ও হলুদ অংশ দিয়ে বিট করতে হবে। গলানো চকলেট দিতে হবে। মিশ্রিত ময়দা অল্প অল্প করে মিলিয়ে নিতে হবে। হার্ট মাফিনে ট্রেতে তেল বা মাখন লাগাতে হবে এবং কেকের ডো মোল্ডে দিতে হবে। ওভেনে ১৬০ সেন্টিগ্রেড তাপে ২৫-৩০ মিনিট বেক করতে হবে। হুইপড ক্রিম ঠাণ্ডা দুধে দিয়ে বরফের ওপর রেখে বিট করতে হবে। হুইপড ক্রিমে ফুডকালার গোলাপি রং দিয়ে গোলাপি করতে হবে। হোয়াইট চকলেট ও মাখন ওভেনে গলিয়ে নিতে হবে। তার সাথে রেড কালার মিশিয়ে দিতে হবে। কাঠিতে গেঁথে রেড চকলেট ডুবিয়ে ফ্রিজে ঠাণ্ডা করে শক্ত করতে হবে। এবং ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হবে। ভ্যা লে ন্টা ই ন ’স ডে ফ্রে ঞ্চ ফ্রা ই উপকরণ :আলু বড় ৪টা, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য। প্রণালি :আলু চাক চাক করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করুন ৫ মিনিট। এবার আলুর একটা একটা চাকে হার্ট শেইপ ডাইস দিয়ে কাটুন এবং গরম তেলে ভাজুন। লা ভ স্যা ন্ড উ ই চ উপকরণ :মুরগির বুকের মাংস কিউব করা ১ কাপ, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, লেটুস পাতা, টমেটো স্লাইস, মেয়োনিজ ২ টেবিল চামচ, পাউরুটি ৪ পিস, শশা। প্রণালি :মুরগির মাংস ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ দিয়ে মাখিয়ে তেলে ভাজুন। ভাজা মাংস স্লাইস করে কেটে মেয়োনিজের সাথে মেশান। পাউরুটিগুলো হার্ট শেইপে কাটুন। একপিস পাউরুটির উপর প্রথমে লেটুস দিন। এরপর মাংস ও টমেটো শশা দিয়ে এর এক পিস পাউরুটি দিয়ে ঢেকে দিন। ফ্রাইপ্যানে হালকা তেল দিয়ে স্যান্ডউইচটা ব্রাউন কালার করুন অথবা ভাজা ছাড়াও পরিবেশন করে আপনার ভালোবাসার মানুষটিকে সকালের নাস্তায় চমকে দিন। হা র্ট বি স্কু ট উপকরণ :ময়দা দেড় কাপ, ডিম ১টা, পনির কোরানো ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, চিনি ১/২ চা চামচ, বেকিং পাউডার ১/২ চা চামচ, ধনেপাতা মিহি কুচি ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, লবণ পরিমাণমতো তেল ভাজার জন্য। প্রণালি :ময়দা, ডিম, পনির, গোল মরিচ, চিনি, বেকিং পাউডার, লবণ, ধনেপাতা, তেল ও পানি সব উপকরণ একসাথে মাখিয়ে ডো তৈরি করুন। এবার রুটির মতো বেলে হার্ট শেইপ ডাইস দিয়ে কাটুন। ডাইস না থাকলে মোটা কার্টুন পেপার দিয়ে হার্ট বানিয়ে নিয়ে পারেন। হার্টগুলো ডুবো তেলে ভেজে তুলুন।