ইন্টারন্যাশনাল পেন বাংলাদেশ সেন্টারের আলোচনা সভা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল পেন বাংলাদেশ সেন্টার রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাভাষার বিকৃতি রোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। পেন বাংলাদেশ সেন্টারের সভাপতি ফরিদা হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বলা হয়, দেশের রেডিও এবং টেলিভিশনে প্রতিনিয়ত বাংলাভাষা বিকৃত করা হচ্ছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার অবমাননা রোধে আমাদের সম্মিলিতভাবে সক্রিয় হতে হবে। আবদুল হাই সিকদার, কবি জাহাঙ্গীর ফিরোজ, গীতিকার কেজি মোস্তফা আলোচনায় অংশ নেন। স্বাগত ভাষণ দেন এমএ কাইয়ুম। ধন্যবাদ জ্ঞাপন করেন সৈয়দা আইরিন জামান। -প্রেস বিজ্ঞপ্তি