সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের কর্মচারী নিয়োগের স্থগিতাদেশ বাতিল ও কাজে যোগদানের দাবিতে নিয়োগ প্রাপ্তিদের সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ—সমাবেশে সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়োগ প্রাপ্তিদের বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে কতিপয় ব্যক্তি সিভিল সার্জন অফিসে ঢুকে পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীদের মধ্য থেকে কালাম, রফিক, অর্চনা, ফাতেমা পারভীন ও ফিরোজসহ বেশ কয়েকজনকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে কালাম প্রতিবাদ করলে তাদেরকে সন্ত্রাসীরা রিক্সায় তুলে নেবার চেষ্টা করলে জেলা যুবলীগ নেতা আরিফুল ইসলাম বিটু তাদের রক্ষা করে।
পুলিশ সুপার অফিস সংলগ্ন সিভিল সার্জন অফিস বর্তমানে পুলিশ প্রহারায় রয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবু সাদাদ বলেন, পুলিশ আসার আগেই মারামারির ঘটনা ঘটলেও পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
