বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির ২০১৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২টি প্যানেলে আওয়ামীপন্থি ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং বিএনপি ও জামায়াতপন্থি ‘সোনালী দল’ অংশগ্রহণ করছে।
জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. আবুল কাশেম, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. আলমগীর হোসেন এবং সদস্য পদে অধ্যাপক ড. আবদুল মোমেন মিয়া, অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, অধ্যাপক ড. তাজউদ্দিন, অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. রফিকুল আলম ও ড. নাছরীন সুলতানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. ফজলুল আউয়াল মোল্লাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আলিমুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. হাম্মাদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে ড. আহমাদ খায়রুল হাসান এবং সদস্য পদে অধ্যাপক ড. নূরুল ইসলাম, অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. খন্দকার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আবুল হাশেম ও ড. ছাদেকা হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, শিক্ষক সমিতির এবারের নির্বাচনে মোট ৫০৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
