রংপুরে কিশোরীর নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে এক বখাটেসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগ্ন ছবি উদ্ধারসহ কম্পিউটার জব্দ করা হয়। গত রবিবার মহানগরীর আলমনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, আলমনগর পীরপুর এলাকার ঐ কিশোরীকে (১৫) একই এলাকার মানু মিয়ার পুত্র সুমন দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে সাড়া না দেয়ায় সুমন ও তার বন্ধু মালু প্রায়ই ওই মেয়েকে উত্ত্যক্ত করতো। এরই এক পর্যায়ে বখাটে সুমন ওই মেয়ের একটি ছবি সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে নগ্ন ছবির সাথে তা জুড়ে দেয়। এরপর পোস্টার আকারে ছাপিয়ে হাতে হাতে বিলি করে। এছাড়া প্রায় প্রতি রাতেই তারা মেয়েটির ঘরের চালে ঢিল ছুঁড়ে মারে। ঘটনার দিন শনিবার রাতে সুমন ও তার বন্ধু মালু ওই মেয়েকে তুলে আনতে যায়। এ সময় বাড়ির লোকজন সুমনকে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
