দশ বছর পর হতে যাচ্ছে চাটখিল আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
নোয়াখালীর চাটখিল আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ১২টি সাংগঠনিক কমিটির প্রত্যেকটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারিত হয়েছেন নবাগতরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ১০ জন তত্পরতা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ ১০ বছর পর ১৫ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাছান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, মুনসুর আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজ্জাদ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা খান, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকি বিল্লাহ ও সাংগঠনিক এইচ এম আলী তাহের তত্পরতা চালিয়ে যাচ্ছেন। গতবারের নির্বাচিত সভাপতি এইচ এম ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী এবার থাকছেন না। সম্মেলনের দিন নেতৃবৃন্দ কোন সদ্ধান্তে পৌঁছাতে না পারলে কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হবেন। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হুদা সাকিল, সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর আহসান হাবিব সমির, সাবেক ছাত্রনেতা জসিমউদ্দিন, বজলুর রহমান লিটন ও মিজানুর রহমান তত্পরতা চালিয়ে যাচ্ছেন। উপজেলার ১২টি সাংগঠনিক কমিটির প্রত্যেকটিতে সভাপতি, সাধারণ সম্পাদক নবাগতরা নির্বাচিত হয়েছেন। এরা হলেন: ১নং সাহাপুরে সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, সাধারণ সম্পাদক শাহাজাদা ইকবাল রিপন, ২নং রামনারায়ণপুরে সভাপতি হারুন-অর-রশিদ বাহার, সাধারণ সম্পাদক আবুল কালাম সাব, ৩নং পরকোটে সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক বাহার মেম্বার, ৪নং বদলকোট উত্তরে সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান, দক্ষিণে সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো. হাসান, ৫নং মোহাম্মদপুর পূর্বে সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, পশ্চিম সভাপতি মহিনউদ্দিন কালু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬নং পাঁচগাঁয়ে সভাপতি নির্বাচনে সভাপতি পদে কামাল হোসেন ও আহসান হাবীব বাবর সমান ভোট পাওয়ায় তা অমীমাংসিত রয়েছে, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাহেল, ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগে সভাপতি আব্দুল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক কবির হোসেন, ৮নং নোয়াখলা পশ্চিমে সভাপতি আবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক টিপু সুলতান, পূর্বে সভাপতি মানিক, সাধারণ সম্পাদক সোলেমান বুুলু এবং ৯নং খিলপাড়ায় সভাপতি মীর হোসেন মিলন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।