বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজ অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুমের পর ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। ২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাব আল সাদে যোগ দেন চাভি। বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেয়ার পর জানান ভবিষ্যতে কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান তিনি। সাবেক বার্সা মিডফিল্ডার বলেন, ‘৩৯ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলে যাওয়াটা আনন্দের। আমি কাপ জয় এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্যায়ে পৌঁছানোর মাধ্যমে শীর্ষে থেকে মৌসুমটা শেষ করতে চাই। একজন খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ মৌসুম। কিন্তু একজন কোচ হিসেবে আমার ভাগ্যে কি আছে তা আমি সত্যি দেখতে চাই।’
