কাউখালীতে আজ হরতাল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
কাউখালী-ভান্ডারিয়া-স্বরূপকাঠি উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কাউখালী উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার সন্ধ্যায় বন্দরে বিক্ষোভ মিছিল শেষে উওর বাজারে অনুষ্ঠিত সমাবেশে আজ মঙ্গলবার কাউখালীতে অর্ধদিবস হরতাল আহবান করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাউয়ুম, গৌতম দাস, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামান মিঠু, শেখ নিয়াজ মাহামুদ, সালাউদ্দিন রাসেল প্রমুখ। বিগত নির্বাচনগুলোতে পিরোজপুর-২ আসন কাউখালী-ভান্ডারিয়া নিয়ে গঠিত ছিল। নবম সংসদ নির্বাচনের আগে পুনর্বিন্যাস করে স্বরূপকাঠি সাথে যুক্ত করা হয়। সম্প্রতি নির্বাচন কমিশন উক্ত আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়।